Views: 5

গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের ওপর হামলা ,মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম,, রোজ বুধবার ৩ জুন ২০২০ ইং তারিখে গাজীপুর জেলা প্রশাসকের সামনের রাস্তায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান আকাশ, অ্যাডভোকেট লাবীব হোসেন, সভাপতি রোমান শাহ আলম, সাধারণ সম্পাদক এম এ ফরিদ, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ ও ক্লাবের সকল সাংবাদিক সহ বিভিন্ন সংগঠনের সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে দৈনিক অন্যদিগন্তের সাংবাদিক রোকসানা পারভীন রুবীর উপর হামলা ও গাজীপুরে আরো তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলার তীব্র প্রতিবাদ করা হয় এবং সারা বাংলাদেশে সাংবাদিকের ওপর নির্যাতন বন্ধের দাবি জানানো হয়।
এ সময় উপদেষ্টা অ্যাডভোকেট আতাউর রহমান আকাশ বলেন, যেখানে ঝুঁকি নিয়ে সাংবাদিকরা মাঠে কাজ করছে সেখানে সাংবাদিকের ওপর নির্যাতন খুবই দুঃখজনক ব্যাপার।