Views: 5

আনারুল ইসলাম রানা  কুড়িগ্রাম প্রতিনিধি -গভীর রাতে মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪,.কমের কুড়িগ্রাম জেলা প্রতিনিধিকে মিথ্যা অপবাদ ও ফোনে জীবন নাশের হুমকি দিয়েছে কুড়িগ্রাম সদর পাঁচগাছী ইউনিয়নের এক সংরক্ষিত মহিলা ইউপি সদস্য। ওই সদস্যের নাম মোছাঃ আফরোজা বেগম।
উল্লেখ্য, করোনা ভাইরাসের (কোভিড-১৯) এই সংকটকালে কুড়িগ্রামে একটি অসহায় পরিবারের ৩৯০ কেজি চাউল আত্নসাতের অভিযোগ উঠেছে এক মহিলা ইউপি সদস্যের বিরুদ্ধে। ওই মহিলা ইউপি সদস্যের নাম মোছা: আফরোজা বেগম। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ৭.৮ ও ৯ নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।
খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ সরকারের খাদ্য সহায়তা কর্মসূচি আওতায় ১০ টাকা ভূর্তকী মূল্যের চাউল একটি দুঃস্থ পরিবারের ৩৯০ কেজি চাউল আত্মাসাত করার অভিযোগ উঠেছে এক ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ আফরোজা বেগমের বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য সংগ্রহের পর সাংবাদিকে মিথ্যা অপবাদ ও জীবন নাশের হুমকি দিয়েছে ইউপি সদস্যের স্বামী ও অজ্ঞত এক ব্যক্তি।
সাংবাদিক জুয়েল রানা জানান, এক দুঃস্থ পরিবারের ৩৯০ কেজি চাউল আত্মাসাত করার অভিযোগ পেয়ে তথ্য সংগ্রহ করার পর আজ গভীর রাতে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ  ও জীবননাশের হুমকি দিয়েছে ওই ইউপি সদস্যের স্বামী ও অজ্ঞত এক ব্যক্তি।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান বার্তা২৪.কম-কে বলেন, ওই সাংবাদিক থানায় অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।