Views: 5
কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালী-কুয়াকাটাগামী মহাসড়কের চাঁদাবাজ হিসেবে স্বীকৃত সরকারদলীয় স্বঘোষিত অস্ত্রধারী ক্যাডার মাদক কারবারি মামুন মোল্লা এবার যৌতুক না পেয়ে সদ্যবিবাহিত স্ত্রী সুমাইয়াকে (১৬) দেয়ালে মাথা থেতলে জখম করে দিয়েছে। এর প্রতিবাদ করায় মামুন তার শাশুড়িকেও মারধর করেছে। এমনকি পিস্তল ঠেকিয়ে এ ঘটনা কাউকে না বলার জন্য কিংবা মামলা না করতে হুমকি দেয়া হয়েছে। বুধবার শেষ বিকেলে মারধরের এ ঘটনায় সুমাইয়া বৃহস্পতিবার কলাপাড়া থানায় মামলা করেছে। বর্তমানে মামুন মোল্লা পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে জোর অভিযান চলছে।
মামলার সূত্রে জানা যায়, ২১ মার্চ বিয়ে সুমাইয়ার সাথে বিাবহ বন্ধনে হয় মামুন। এরপর দুই লাখ টাকা যৌতুকের জন্য কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়ার ভাড়া বাসায় নির্যাতন শুরু করে মামুন।
স্থানীয়রা জানায়, মামুনের নেতৃত্বে মহাসড়কের শেখ কামাল সেতুর সংযোগ সড়কে চলাচলকারী যানবাহন থেকে চাঁদা তোলার একটি বাহিনী গড়ে তোলা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মামুন মোল্লা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার বিরুদ্ধে কক্সবাজার জেলার রামু থানায় মাদকের মামলাসহ কলাপাড়া থানায় আরও তিনটি মামলা রয়েছে। মাদকের কারবারি হিসেবে তার কুখ্যাতি রয়েছে। তাকে গ্রেফতার করে অস্ত্র ও মাদকের হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।