Views: 5

মোঃ ইব্রাহিম হোসেন, ষ্টাফ রেপার্টারঃ- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে দারিদ্র মুক্ত দেশ ও দূষনমুক্ত পরিবেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সমাজ সেবক ও দানশীল ব্যক্তি, রাজবাড়ী জেলার পাঠকপ্রিয় দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে।

আজ ১৮ জুন ২০২০ রোজ বৃহস্পতিবার সকালে রাজধানী মিরপুর-১ টোলারবাগ খানকা-ই-মশুরিয়া জামে মসজিদ প্রাঙ্গনে একটি ফলজ, একটি বনজ ও একটি ভেষজ গাছের চারা রোপন করেন। এ সময় কৃষক লীগ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত বৃক্ষ রোপন কর্মসূচীর অংশ হিসেবে এবং বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সংগ্রামী সাধারণ সম্পাদক এ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এম.পি নির্দেশে (আষাঢ় শ্রাবণ ভাদ্র) তিন মাস ব্যাপি বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করেছে বলে তিনি জানান।

তিনি আরো জানান, প্রতিবছর প্রাকৃতিক ঝড়ে অসংখ্য ফলজ, বনজ ও ভেষজ গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। যার ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র। গাছ না থাকায় এর প্রভাব পড়ছে মানুষের উপর। তাই মানুষকেই পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগাতে হবে।

কৃষক লীগের নেতা নুরে আলম সিদ্দিকী হক জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রীর আহবানে কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশে ব্যাক্তি উদ্যোগে ফলজ, বনজ ও ভেষজ গাছ রোপনের কর্মসূচী হাতে নিয়েছে। এ বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত থাকবে।