Views: 3
মোঃআল ইমরান হাসিব, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) :
গোবিন্দগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের আয়োজনে ও জেলা কমিটির সভাপতি/সম্পাদকের অনুমতিক্রে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলার বিএম বালিকা উচ্চ বিদ্যালয় ও গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩২গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জননেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ। উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের আহবায়ক হামিদুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তৌকির হাসান রচি,র পরিচালনায় অনুষ্ঠিত বৃক্ষ রোপন কর্মসূচিতে বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জননেতা মুকিতুর রহমান রাফি, উপজেলা যুবলীগের সাংগাঠানিক সম্পাদক শাহিন আকন্দ,সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা সেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ,র মহামারি করোনা মুক্ত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।