Views: 3
মোঃ রবিউল ইসলাম, ভাংগা ফরিদপুর প্রতিনিধি ঃ
ফরিদপুরের ভাংগায় রোববার সকালে ভাংগা উপজেলা পরিষদের পুকুর থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করেছে ভাংগা থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় সকালে উপজেলা পরিষদ সংলগ্ন পুকুরের মধ্যে ভাস্যমান অবস্থায় অজ্ঞাত এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় জনতা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অপরদিকে উপজেলার চুমুরদী মধ্যপাড়া গ্রামের আজিমদ্দিন শেখ এর পুত্র আঃ রব (৬৫) নামে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করে পুলিশ। বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করেছে পুলিশ।
এ বিষয়ে ভাংগা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান জানায় খবর পেয়ে মৃত দেহ দুইটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারন নির্নয় করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।