নরসিংদী পৌর শহরের ডিসি রোডে অবস্থিত, পৌরসভার একটি দোতলা ভবন নামমাত্র ভাড়ায় বরাদ্দ নিয়ে অবৈধভাবে পৌরসভার নিয়মকানুন না মেনেই অন্যত্র ভাড়া দিয়ে দেয় , এবং কর্মকর্তা লাঞ্ছনার গুরুতর অভিযোগ উঠেছে ‘প্ল্যান ভিউ কনসালটিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফার্ম’-এর মালিক জহিরুল ইসলামের বিরুদ্ধে।
৩,০৭০ টাকা ভাড়ায় পৌর ভবন বরাদ্দ নিয়ে চুক্তির শর্ত ভেঙে নিচতলার একটি ফার্মেসির কাছে মাসিক প্রায় ৫০ হাজার টাকায় সাবলেট দেন জহিরুল। বিনিময়ে ফার্মেসিটির কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা অগ্রিম হাতিয়ে নেওয়ার গোপন সূত্রে জানা যায়।
পৌরসভার সাথে চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত থাকলেও নথিপত্র ঘষামাজা করে তা ২০৩৭ সাল পর্যন্ত বাড়িয়ে নেওয়া হয়েছে, যার ফলে পৌরসভা বিপুল রাজস্ব হারাচ্ছে।
৫ আগস্টের পর নিজেকে রাজনৈতিক নেতা পরিচয়ে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে প্রভাব খাটিয়ে বিল্ডিং প্ল্যান পাস করছেন।
গত ৮ আগস্ট অবৈধভাবে ২০টির মতো নির্মাণ ফাইল পাসের দাবিতে ২৫-৩০ জন যুবক নিয়ে বিদায়ী প্রশাসক নাদিরা আক্তারকে কক্ষে অবরুদ্ধ ও লাঞ্ছিত করেন তিনি।
রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সংঘটিত এসব অনিয়ম ও সরকারি সম্পত্তি দখলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা