Views: 3

সাহেদ আহমেদ সৌরভ নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া-প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা বেশ কিছুদিন ধরেই সীতারামপুর-মনতলি খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন মর্মে অভিযোগ করে ফেইজবুকে লেখা লেখি করে আসছেন অনেকেই।

খবর পেয়ে শনিবার দুপুরে নবীনগর পৌর মেয়র এডভোকেট শিবশঙ্কর দাস, স্থানীয় কাউন্সিলর গনিচান মকসুদ এবং নবীনগর থানার পুলিশ সহ ঘটনাস্থলে ছুটে আসেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। এ সময় তিনি খেয়া পারাপারে জনপ্রতি ১০টাকা ও আরোহী সহ মোটরসাইকেল ভাড়া ৪০টাকা আদায় করতে ইজারাদারদের নির্দেশ দিয়েছেন।

এছাড়া ও পরিদর্শনকালিন যাতায়াতকারী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন কিনা জানতে চাইলে সবাই নির্ধারিত ভাড়া দিয়ে পারাপার হচ্ছেন বললে অতিরিক্ত ভাড়া প্রদানের কোন অভিযোগ পাননি। তবে ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায়ের অবহিত করলে তাহলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে আগাম হুঁশিয়ারি প্রদান করেছেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।

নবীনগর পৌর মেয়র এডভোকেট শিব শংকর দাস বলেন,আমরা ঘাট পরিদর্শন শেষে কোন প্রকার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাইনি, তবে সীতারামপুর ঘাট থেকে অন্য কোথাও ভ্রমণ করলে তার ভাড়া যাত্রী বহন করবেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এতে টোল আদায়কারীর কোন দোষ নেই।