Views: 4
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি ঃ মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকি উপলক্ষে সোমবার ২০ই জুলাই মাগুরা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে বৃক্ষ রোপন ও বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের ১০০০ চারা আনসার ভিডিপি সদস্য ও সদস্যাদের মাঝে বিতরন করেন জেলা কম্যানডানট মোঃ আমমার হোসেন। এই সময়ে জেলা কম্যানডানট নিজ হাতে ফলজ ও ঔষধি বৃক্ষ মাটিতে রোপণ করেন।
আরো উপস্থিত ছিলেন উপজেলা সদর আনসার ও ভিডিপি অফিসার মোঃ টিপু সুলতান গাজী, উপজেলা আনসার টিআই ষষ্ঠী রাণী মজুমদার, টি আই মোঃ টিপু বিশ্বাস, মনিটরিং মোঃ আব্দুল আওয়াল এবং আনসার ও ভিডিপির সদস্য ও সদস্যরা।