Views: 4

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শহরের কাউন্সিল পাড়ার থানার সামনে মৃত খন্দকার আমিনুল ইসলামের সেজো ছেলে সঙ্গীত শিল্পী পিন্টু খন্দকার (৪৫) আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তার আপন বড় ভাই রেন্টু খন্দকার এর হাতে নির্মম ভাবে খুন হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা গেছে -গৃহ নির্মাণের কাজে মতের মিল না হওয়ায় তর্কাতর্কির এক পর্যায়ে বড় ভাই রেন্টু খন্দকার ছোট ভাই পিন্টু খন্দকারকে রড বাঁকা করা পাইপ দিয়ে আঘাত করলে সে পড়ে যেয়ে অজ্ঞান হয়ে যায়।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা রাজমিস্ত্রিরা জানায় সিলিংয়ের পাইপ ফেলা নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে রেন্টু খন্দকার তার ছোট ভাই পিন্টু খন্দকারকে ধাক্কা মেরে ফেলে দেয় পরবর্তীতে রেন্টু খন্দকার তার ছোট ভাইকে রড দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারায় পরবর্তীতে মাগুরা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদীনের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে -জানান ঘাতক রেন্টু খন্দকারকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। মামলার প্রস্তুতি চলছে। আর আমাদের পক্ষ থেকে তার গ্রেপ্তারের সর্বাত্বক চেষ্টা চলছে।