Views: 4

মোঃ নাজমুল হাসান নাজির  
বগুড়া ধুনট উপজেলা চিকাশী ইউনিয়নের জোরশিমুল সরকার পাড়া  গ্রামের  খবির উদ্দিনেরর মেয়ে সুমিতা খাতুন (১৮) এর সাথে বগুড়া লতিফপুর দঃ পাড়া গ্রামের  আব্দুল আছের  এর ছেলে  সামিউল মান্নান (২৫)  এর সাথে পারিবারিক ভাবে বিবাহ  দিন ঠিক হয়।
  শুক্রবার ০২-০৯-২০২০ইং তারিখ বিকেলে বর পক্ষ যাত্রী সহ জোরশিমুল গ্রামে যায়। সুত্র জানা যায় যে  বগুড়ার শাজাহানপুর থানার রহিমাবাদ গ্রামরে  এমদাদুল হক ছেলে সৈনিক নং 1007731  ইমরান তালুকদার (২৬) এর সাথে পুর্বে  বিবাহ কথা বার্তা  হয় এবং প্রেমের সস্পর্ক গড়ে উঠে।
ইমরানের বাড়ী হতে বেশী টাকা দাবি করিলে মেয়ের বাবা মা  এত বেশি টাকা দিয়ে বিয়ে দিতে পারিবেনা বলে জানান। শুক্রবার  বিয়ের খবর শুনতে পেয়ে ইমরান ও তার বন্ধু  সাদমান ( ২৩)  পিতা : সালীজ সাং রহিমাবাদ  কে নিয়ে সুমিতা খাতুন কে উঠিয়া আনার জন‍্য জোরশিমুল গ্রামে যায়  এবং বিয়ের আসর হতে  মেয়ের হাত ধরে টান দিলে  মেয়ের ফুবাতো ভাই সবুজ(২৪)  শাজাহান আলী সাং জোরশিমুল ও ইউ পি কৃষকলীগের সভাপতি শাহিনুর  বাধা দিলে  সৈনিক ইমরান চাকু বের করে সবুজের পেটে আঘাত করে  এবং শাহিনুর এর হাত কেটে যায়।  সবুজ কে উদ্বার করে  বগুড়া মেডিক‍্যাল  কলেজ হাসপাতালে  ভর্তি করেন।  পরে স্থানীয় লোকজন  সৈনিক ইমরান ও বন্ধু সাদমান কে আটক করে থানায় খবর দিল পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায়।