Views: 4

 

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু)
নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরে ওসি পরিচয় দিয়ে মামলার ভয় দেখিয়ে প্রতারনা করে লাখ, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অবিযোগে জাহিদুল ইসলাম ওসমান নামে এক ভুয়া ওসিকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে জেলহাজতে প্রেরন করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত ওসমান ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার রামণগর গ্রামের মো: রোশমত আলীর ছেলে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মিজানুল হক মিজান জানান, প্রতারক ওসমান বেশ কিছুদিন যাবত কালীগঞ্জের বিভিন্ন এলাকার রাজনৈতিক নেতা/কর্মী ও ব্যাবসায়ীদের কাছ থেকে কালীগঞ্জ থানা ওসি(তদন্ত) সহিদুল ইসলাম সহিদের নাম ভাঙ্গীয়ে প্রতারনা করে লাখ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়। পরে একাধিক ভুক্ত ভোগীরা থানাকে অবগত করালে মোবাইল টেকিং এর মাধ্যমে পূবাইল থানার মীরের বাজার(মাঝুখান) এলাকার রেল ক্রসিং থেকে তাকে গ্রেফতার করে। এসময় প্রতারনার কাজে ব্যাবহৃত ৩টি মোবাইল জব্দ করা হয় । সে ওই এলাকার আব্দুল আলিমের ভাড়ীতে পরিবার নিয়ে ভাড়া থাকে। গাজীপুর চৌরাস্তা এলাকায় ফলের ব্যাবসা করতো,করোনার কারনে ব্যাবসার মন্দা হলে প্রতারনার পথে নামে । সে শুধু কালীগঞ্জেই নয় শ্রীপুর,পলাশ, টংগী,কোনাবাড়ীসহ বেশ কিছু থানা এলাকা থেকে স্ব স্ব থানার ওসির নাম ভাঙ্গিয়ে প্রতারনার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে থানায় এনে জিঙ্গাসাবাদ করলে প্রতারক ওসমান ঘটনার সত্যতা শিকার করে এবং তার দেয়া তথ্যমতে স্ত্রী শিরিনা আক্তার বাসা থেকে প্রতারনা করে হাতিয়ে নেয়া নগদ ৩ লাখ টাকা থানায় এনে জমাদিয়েছে বলেও জানায় পুলিশ।