Views: 4
মোঃ আব্দুল বাতেন (বাচ্চু) নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত।
শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির কর্তৃক উদ্যোগে মাদক, ছিনতাই ও বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) গাজীপুরের শ্রীপুর উপজেলার মন্ডল বাড়ী এলাকায় বিকাল চারটার দিকে এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত বাল্যবিবাহ ও মাদক বিরোধী উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর সার্কেল, গাজীপুর সহকারী পুলিশ সুপার আল মামুন।
বৈঠকে যে কোন ধরনের যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে দল, ধর্ম ও পেশা নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।
উঠান বৈঠকে শ্রীপুরে বসবাসরত সাধারণ নারী-পুরুষ ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গসহ প্রাই ৪০ থেকে ৫০জন উপস্থিত ছিলেন। এসময় এলাকার মানুষ তাদের বিভিন্ন সমস্যাবলী তুলে ধরেন। সেই সময় কালিয়াকৈর সার্কেল, গাজীপুর সহকারী পুলিশ সুপার আল মামুন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ দেন।
উক্ত ‘উঠান বৈঠকে’ মাদকের ভয়াল থাবা সম্পর্কে ও নেতিবাচক বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ ও জঙ্গিবাদের মতো মারাত্মক পরিণতি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। পাশাপাশি জনগণ কিভাবে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে পারে সেটাও উপস্থিত জনতাকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। এবং ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে প্রত্যেকের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।