Views: 3

 

মোঃ আব্দুল বাতেন (বাচ্চু)
নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পাগলা থানার, উস্তি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বাচ্চু মিয়া(৪৮) কে পূর্ব শত্রুতার জেরে মারধর করে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যা ০৭ টার দিকে।
বাচ্চু মেম্বার যখন হাটপাড়া বাজারে শাহিদ মিয়ার মুদির দোকানে জান তখন ঐ দোকানে আগে থেকেই বসে থাকা প্রতিপক্ষ, জাহাঙ্গীর আলম মৃধা, মাসুম মৃধা, আজিজুল শেখ প্রথমেই মেম্বারকে গালিগালাজ করতে থাকে, মেম্বার গালিগালাজ করতে নিষেধ করলে উত্তেজিত হয়ে প্রতিপক্ষ জাহাঙ্গীর মৃধা গং মেম্বার কে কিল-ঘুসি গায়ে থাকা পাঞ্জাবি টেনে ছিড়ে ফেলে,
মেম্বার বেগতিক দেখে চিৎকার চেচামেচি করলে বাজারের লোকজন এসে মেম্বারকে উদ্ধার করে।
লোকজনের সহায়তায় মেম্বার বাড়ি চলে আসে,
এ ব্যাপারে বাচ্চু মেম্বার নিজে বাদী হয়ে পাগলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
পাগলা থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান খাঁন জানান অবিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।