Views: 3
খোরশেদ আলম :
যশোরের বেনাপোল বন্দরে ব্যবসায়ীদের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় উক্ত অনুষ্ঠানে, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনেম বলেছেন, দেশ উন্নয়নে অর্থ আসে রাজস্ব খাতে, সরকারের উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে ব্যক্তি স্বার্থ ভুলে সরকারকে রাজস্ব প্রদানে সহায়ক ভুমিকা পালন করতে হবে।
রাজস্ব সংগ্রহে ব্যবসায়ীদের সবসময় পজিটিভ ভুমিকা রাখতে হবে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে হলে দেশকে ভালো বাসতে হবে এবং স্বচ্ছতার সাথে কাজ করতে হবে। তিনি শুক্রবার (০৯ অক্টোবর) বিকেলে বেনাপোল কাস্টমস অডিটরিয়ামে কাস্টমস, বন্দর, বিজিবি, পুলিশ সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।
মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট প্রশাসন) সাইফুল ইসলাম ও সদস্য (ভ্যাট নিরীক্ষা) আব্দুল মান্নান শিকদার।
বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমানের সভাপতিত্বে কাস্টমস ও বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডাইরেক্টর মতিয়ার রহমান, বন্দরের ডাইরেক্টর মামুন কবির তরফদার, যশোর ৪৯ বিজিবি টুআইসি মেজর নজরুল ইসলাম, পুলিশের এএসপি জুয়েল ইমরান, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সাধারন সম্বপাদক এমদাদুল হক লতা, আমদানি রফতানি কারক সমিতির সভাপতি মহসিন মিলন।