Views: 3

৫১ বছর বয়সে তৃতীয় বিয়ে করলেন শমী কায়সার

১৯৬৯ সালের ১৫ জানুয়ারি শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সারের ঘর আলো করে জন্ম নেন শমী কায়সার। তার মা পান্না কায়সার একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য। শমীর একজন ছোট ভাই আছেন অমিতাভ কায়সার নামে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দুজা চৌধুরীর স্ত্রী মায়া, পান্নার বোন। ফলে, শমী এবং রাজনীতিবিদ মাহি বি. চৌধুরী খালাতো ভাই-বোন।
১৯৮৯ সালে প্রথম অভিনয়ে আসা শমী কায়সার বহু নাটকে অভিনয় করেন। যেমন, নক্ষত্রের রাত, ছোট ছোট ঢেউ, স্পর্ষ, একজন, অরণ্য, আকাশে অনেক রাত, মুক্তি, অন্তরে নিরন্তরে, স্বপ্ন, ঠিকানা সহ বিভিন্ন নাটকে অভিনয় করেছেন।