Views: 3
মোঃ আব্দুল বাতেন (বাচ্চু)
নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের কাশিমপুর মেট্রো থানাধীন ২ নং ওয়ার্ডে তেতুইবাড়ি এলাকায় ১৩ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এমন অভিযোগে আজ সকালে ধর্ষিতার মা বাদী হয়ে দুই জনকে আসামী করে কাশিমপুর থানায় মামলা করেছেন। আসামীরা হলেন সম্রাট হোসেন ওরফে শান্ত(১৮)পিতা মোঃ লিটন ও শাকিল(১৯)পিতা মোঃআলিফ দুইজন আপন খালাতোভাই। তাদের গ্রামের বাড়ি নওগা জেলার সদর থানায়। তারা কাশিমপুর থানাধীন ২ নং ওয়ার্ডে নুরু দেওয়ানের বাসায় ভাড়া থাকতেন। মামলার এজাহার সুত্রে জানা যায়,কাশিমপুর থানাধীন ২নং ওয়ার্ডে তেতুইবাড়ি মুজারমিল এলাকায় ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন ওই কিশোরী। বুধবার সকালে কিশোরীর বাবা মা কর্মস্থলে যান এসময় কিশোরী বাসায় একা ছিলেন। ওই কিশোরী প্রতিবেশী একটি শিশুকে খুঁজতে বের হলে পথিমধ্যে বাধা দিয়ে জোরপূর্বক শাকিল ও শান্ত নামের বখাটে মেয়েটিকে পাশের ব্রাক স্কুলের ভিতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে।সন্ধ্যার পর ওই কিশোরীর বাবা মা কর্মস্থল থেকে ফিরে এসে এ ঘটনা শুনতে পায়।আজ সকালে কিশোরীর মা বাদী হয়ে শাকিল ও শান্তর নামে ধর্ষণ মামলা দায়ের করেন। কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম বলেন কিশোরীকে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজে চিকিৎসার জন্য ওয়ান স্টপ সেন্টারে ভর্তি করা হয়েছে এবং আসামীদের ধরার জন্য দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয় ঘটনাটি পুলিশ উপ-কমিশনার মোঃ শরিফ(ক্রাইম উত্তর মহোদয় পর্যবেক্ষন করছেন।কাশিমপুরথানার অফিসার মাহাবুবে খোদার নির্দেশানায় আজ দুপুরে নওগা জেলা থেকে আসামীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন কাশিমপুর থানা পুলিশের একটি চৌকস টিম আর এ টিমে ছিলেন কাশিমপুর থানার উপ-পুলিশ পরিদর্শক দীপঙ্কর রায়, পুলিশ উপ-পরিদর্শক মাসুদ রানা পুলিশ উপ সহকারী পরিদর্শক মোঃ হাবিব, আসামীদের কে গাজীপুরের উদ্দেশ্য নিয়ে তারা রওনা হয়েছেন।