Views: 4
মোঃ আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি:
জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ও ২ নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জেমস্ মাহমুদ সোহেল।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১০ টায় তার নিজ বাড়িতে এই জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে তাকে ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান ছাত্রলীগ ও যুবলীগের শত শত নেতাকর্মী।

‘শুভ শুভ দিন, সোহেল ভাইয়ের জন্মদিন, সোহেল ভাইয়ের জন্য গাজীপুর ইউনিয়ন যুবলীগ ধন্য’ এই স্লোগান তুলে তাকে ভালোবাসায় অভিসিক্ত করেন ছাত্রলীগ ও যুবলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ ও আওয়ামীলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা