Views: 4
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে দীর্ঘ এক যুগ পর শ্রীপুর উপজেলা শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম সরকারের নেতৃত্বে এক আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মাওনা চৌরাস্তা ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা শাখা ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ।