Views: 3
মোয়াজ্জেম হোসেন , নওগাঁ প্রতিনিধি:
বাসে চাঁদাবাজী ও সড়ক নিয়ন্ত্রন নিয়ে নওগাঁয় সড়ক পরিবহন মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে দ্বন্দ্বে জেলার আভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার বিকেল থেকে বাস চলাচল বন্ধ ঘোষনা করেছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ। এতে চরম দূর্ভোগে পড়েছেন আভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম বলেন, বাসে চাঁদাবাজী ও আভ্যন্তরীণ দুটি সড়ক নিয়ন্ত্রন নিয়ে শ্রমিকের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। শ্রমিক নেতারা নওগাঁ, পাবনা ও কিশোরগঞ্জ রুট দখলের চেষ্টা করলে দ্বন্দ্ব^ চরম আকার ধারন করে। এই দ্বন্বের কারণে বাধ্য হয়ে অভ্যন্তরীন ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। দ্বন্দ্ব^ নিরসন না হওয়া পর্যন্ত অভ্যন্তরীন ও দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ থাকবে।
জেলা মোটর ইউনিয়নের সাধারন সম্পাদক এসএম মতিউজ্জামান মতি বলেন, বাস মালিকদের সঙ্গে আমাদের কোন দ্বন্ব নেই। পাবনা ও কিশোরগঞ্জ রুটে নওগাঁ জেলার কোনো পরিবহন ছিল না। এতে শ্রমিকরা বি ত হয়ে আসছে। ওই রুটগুলোতে আমরা দুটি বাস চালু করেছি। সেটা চালাতে না দেওয়ায় আভ্যন্তরীণ দুটি রুটে ওই দুটি বাস আমরা চালাতে শুরু করেছি। এতে মালিকপক্ষ ক্ষুন্ধ হয়ে বাস বন্ধের সিন্ধান্ত নিয়েছেন। যা অযৌক্তিক। বিষয়টি আলোচনা করে নিরসন করা যেতো।
এদিকে পুর্ব ঘোষনা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন সাধারন যাত্রীরা। তবে শ্রমিকদের মালিকানাধীন কয়েকটি বাস আভ্যন্তরীণ বিভিন্ন রুটে চলাচল করতে দেখা গেছে।
নওগাঁ।