Views: 4
মোঃ আব্দুল বাতেন বাচ্চু, নিজস্ব প্রতিবেদকঃ
সোমবার, ১৪ই ডিসেম্বর
শিশু মীমকে ধর্ষণ ও হত্যার দায়ে, আট আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামে শিশু মিমকে ধর্ষণ ও হত্যার দায়ে আট আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
আজ সোমবার সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এ আদেশ দেন। রায় ঘোষণা সময় আদালতে উপস্থিত ছিল সাত আসামি। বাকি একজন পলাতক।
২০১৮ সালের ২১শে জানুয়ারি আকবর শাহ থানার বিশ্ব কলোনির মমতাজ ভবনের দ্বিতীয় তলার সিঁড়ির পাশ থেকে মিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা করেন।