Views: 4
মোঃ আব্দুল বাতেন বাচ্চু, নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ মফস্ব সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ৪র্থ জাতীয় সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ভার্চুয়ালি এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।
সম্মেলনে উপস্থিত থাকবেন, পিআইবির মহাপরিচালক- জাফর ওয়াজেদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। উপস্থিত থাকবেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ড, এ কে এম রিপন আনসারী জানান, সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানান।
সম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাংবাদিক নেতা কর্মীরা ঢাকায় এসে উপস্থিত হয়েছেন।
সম্মেলনকে কেন্দ্র করে বিএমএসএফ এর কেন্দ্রীয় কার্যালয় এবং পল্টন-প্রেসক্লাব এলাকায় উৎসবমুখর পরিস্থিতি বিরাজ করছে।
করোনা পরিস্থিতির কারণে সামাজিক দুরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত পরিসরে এবারের সম্মেলন আয়োজন করা হচ্ছে বলে জানান সংঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম( বি এম এস এফ) এর সংবাদ কর্মীরা বিভিন্নভাবে মামলায় হয়রানি নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ এবং সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষে ২০১৩ সালের জুলাই মাসে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) প্রতিষ্ঠা করেন। এর পর অনেক চড়াই-উতরাই পেরিয়ে আজকের এ অবস্থানে এসে দাড়িয়েছে বিএমএসএফ। প্রতিষ্ঠার পর থেকে সাংবাদিকদের বিভিন্ন দাবী আদায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিএমএসএফ,সংগঠন টি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি এম এস এফ এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর বলেন, ৪র্থ সম্মেলনের মাধ্যমে নতুন যে নের্তৃত্ব আসবে তারা এই সংঠনকে আরো গতিশীল এবং দেশব্যাপী সুসংগঠিত করবেন, আশা করি।