Views: 2

নিজস্ব প্রতিবেদকঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সোনাব গ্রামের (চৌধুরী ঘাট) এলাকায় সরকার কতৃক ইউনিয়ন পরিষদের অধিনে নির্মিত কাঁচা রাস্তা কাটাকে কেন্দ্র করে ২৬/১২/২০২০ইং তারিখে দুপুর অনুমান ১ টা ৩০ মিনিটের সময়  গিয়াস উদ্দিন নামে একজন গুরুতর আহত হয়েছেন,এ বিষয়ে আহতের কন্যা মোছাঃ জেসমিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোক্তরা হলেন ১/রিয়াজ উদ্দিন(৫২), ২/ আফাজ উদ্দিন (৬০),উভয় পিতা- মৃত সোবহান শেখ,৩/ মোফাজ্জল (২৫) পিতা রিয়াজ উদ্দিন, ৪/ হামিদা আক্তার (৪৫) স্বামী রিয়াজ উদ্দিন, ৫/ কমলা খাতুন (৪২) স্বামী- শামসু, ৬/ লাকী আক্তার (২৩) পিতা রিয়াজ উদ্দিন সর্ব সাং সোনাব, থানা শ্রীপুর।
রাস্তার ব্যাপারে সাবেক মেম্বার আব্দুল মজিদ বলেন এই রাস্তাটি আমি মেম্বার থাকাকালীন সময়ে জনগন চলাচল করার জন্য ৮ ফুট প্রসস্ত রাস্তাটি নির্মান করি।
বর্তমান মেম্বার আশরাফুল হক ঢালী জানান এই রাস্তাটি সরকার কতৃক রাস্তা এটি কাটার  কোন অনুমতি নেই এই রাস্তা দিয়ে দীর্ঘ দিন যাবত মানুষ চলাচল করছে।
এ বিষয়ে বিবাদী রিয়াজ উদ্দিনকে ফোন দিলে তিনি বলেন আমি আমার জমির ওপর দিয়ে দুটি রাস্তা দিবোনা,রাড়ির উত্তর পাশে আমি নিজে রাস্তা করে দিয়েছি এই পাশ দিয়ে কোন রাস্তা দিবোনা,মারামারির বিষয়টি তিনি অস্বীকার করেন।
বর্তমানে আহত মোঃ গিয়াস উদ্দিন শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন জানান অভিযোগ পেয়েছি ঘটনার সঠিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।