Views: 4
নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার তৌহিদুল ইসলাম
রবিবার ০৩ জানুয়ারী ২০২১ পলাশ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এএসআই/নূরে আইন ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আসামীর নিজ বাড়ী হইতে ০৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত আসামী ১। মো: কামাল হোসেন পিতা-মো: সুন্দর আলী সাং-ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া থানা-পলাশ জেলা-নরসিংদীকে গ্রেফতার করা হয়। এসআই/মো: সরহাদ হোসেন ও এএসআই/আব্দুল্লাহ আল মুজাহিদ এর সহায়তায় আসামীর নিজ বাড়ী হইতে গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী ২। মো: শাহীন পিতা-মো: শফিউদ্দিন সাং-সুলতানপুর ৩। মো: সোহেল মিয়া(২৯) পিতা-মো: গোলজার হোসেন সাং-ইছাখালী উভয় থানা-পলাশ জেলা-নরসিংদীদ্বয়দের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। এসআই/মো: নঈমুল ইসলাম মোস্তাক ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানাধীন ঘোড়াশাল পিরিন্দারটেক সাকিনস্থ আসামীর বসত বাড়ী হইতে আসামী ৪। বাহার উদ্দিন ওরফে বাহু(৪৪) পিতা-মো: সিরাজুল ইসলাম সাং-ঘোড়াশাল পিরিন্দারটেক থানা-পলাশ জেলা-নরসিংদীর হেফাজত হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানায় ০৯টি এবং গাজীপুর কালীগঞ্জ থানায় ০১ টি সহ সর্ব মোট ১০ টি মাদক মামলা রহিয়াছে। প্রান আরএফএল ফ্যাক্টরী, পলাশ, নরসিংদী এর অফিস কক্ষ হইতে সিপিইউ, মনিটর ও কিবোর্ড চুরি হওয়ায় উক্ত চুরির ঘটনার অত্র পলাশ থানায় নিয়মিত মামলা রুজু হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই/মো: আনিছুর রহমান ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ৫। মো: সাইদুর রহমান(২৫) পিতা-আবু তাহের সাং-লুচনপুর থানা-রায়পুরা জেলা-নরসিংদী, ৬। মো: আবু মুছা(২৪) পিতা-মো: শফিকুল ইসলাম সাং-গোলাই থানা-চান্দিনা জেলা-কুমিল্লাদ্বয়দের প্রান আরএফএল ফ্যাক্টরীর ভিতর হইতে চোরাই যাওয়া মালামাল উদ্ধার সহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের রবিবার ০৩ জানুয়ারি ২০২১ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পলাশ থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।