Views: 4
নওগাঁ প্রতিনিধি:
নানা আয়োজনে নওগাঁ জেলা ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকাল ৯টায় আওয়াামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ (চার) নেতার প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন, শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন ও কেক কেটে নানা আয়োজনে উদযাপন করা হয়।
শিক্ষা, শান্তি, প্রতাকাবাহী, প্রগতীর ধারক ও বাহক বাংলাদেশ ছাত্রলীগ নওগাঁ জেলা শাখার এ প্রতিষ্টা বার্ষিকীর আয়োজন করে। ১১টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা, আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন, নওগাঁ সদর (নওগাঁ-৫) আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল (জন), জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির হোসেন রেজভী, সাধারন সম্পাদক আমানুজ্জামান (শিউল), জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি পারভীন আক্তার, সাধারন সম্পাদক ফেন্সি চৌধুরী,
এসময় উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম), সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিপন খান, সাংগঠনিক সম্পাদক স্পন্দন, পৌর ছাত্রলীগের আহবায়ক মোরতুজা আনসারী (থিয়ন) প্রমুখ।
বক্তারা জানান, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস ঐতিহ্য সৃষ্টি, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, ছাত্রলীগের উন্নতি কামনা করেন।