Views: 2
গত ৪ই জানুয়ারি সোমবার রাত ৯-৩০মিনিটে কুমকুমারি এলাকার টুটুল ও নিটল নামে সন্ত্রাসী বাহিনী মিলে
আশুলিয়া কুমকুমারি লাল মিয়া সুপার মার্কেটে দোকানদারদের উপর অতর্কিত হামলা ও ভাংচুর করে,এবিষয়ে মার্কেট এর মালিকের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন, যাহার নং-৯ পেনেল কোর্ট তারিখ ৭/১/২১ইং এদিকে সন্ত্রাসী টুটুল ও নিটল এর নামে মামলা হওয়ায় তারা ক্ষিপ্ত হয়ে,
আজ মঙ্গলবার ১৯শে জানুয়ারি দুপুর ১২টায় কুমকুমারি বাজার লাল মিয়া সুপার মার্কেট দোকান খোলার জন্য মামলার বাদীর ভাই
মান্নান ও লুতফর রহমান উপস্থিত হলে মামলার অাসামী টুটুল ও নিটল তার
সন্ত্রাসী বাহিনী
মিলে মামলার বাদীর ভাই মান্নান ও লুতফর রহমান
এর উপর অতর্কিত হামলা ও মারধর করে অাহত করেন,খবর পেয়ে আশুলিয়া থানা সাব ইন্সপেক্টর আজহার এসে আহত মান্নান ও লুতফর রহমান কে উদ্ধার করে সাভার স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করা হয়, পুলিশ আসামী টুটুল ও নিটল কে গ্রেফতার অভিযানে এলাকায় সিভিল বেসে তাদেরকে খুঁজে গ্রেফতার এর জন্য অভিযান চালাচ্ছে, পুলিশ এর ইন্সপেক্টর আজহার বলেছেন আসামী যতই শক্তি শালি হউক তাকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হবে,