Views: 3

শহিদুল্লাহ সরকার,ক্রাইম  রিপোর্টার,অাশুলিয়া থেকে
 সাভারের আশুলিয়ায় একটি নির্জন জায়গা থেকে শাহিন উদ্দিন (২৬) নামের এক অটোরিকসা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারনা তাকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।
শুক্রবার (২২ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকার আড়িআড়ার মোড়ের পাশের নির্জন স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত শাহিন উদ্দিন পাবনা জেলার মৃত হারুন ব্যাপারীর ছেলে বলে। তিনি আশুলিয়ার কাঠগড়া এলাকায় ভাড়া থেকে রিকশা চালাতেন।পুলিশ জানায়, ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর কেউ তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে,