Views: 4

নাজমুল হাসান নাজির 

বগুড়ায় উগ্রপন্থী বা নব্য জেএমবি’র সদস্য কামরুজ্জামানকে (৪২) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদী বই উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার বেলা ১২টায় বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক এ তথ্য জানান।

তাকে আদালতে প্রেরণ করে ৫দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।সোমবার রাত সাড়ে ৯টায় শাহাজাহানপুর উপজেলার বনানী বাস স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামরুজ্জামান জেএমবি’র বায়তুলমাল বিভাগের দায়িত্বে ছিলেন। অর্থ সংগ্রহে সে দেশের বিভিন্ন স্থানে সফর করে আসছিল। সে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার শাহাজাদপুর গ্রামের মৃত আব্দুল হাফিজের ছেলে।

সে বর্তমানে ঢাকার ৭৪-বি, নর্থ রোড কলাবাগান রোডে বসবাস করেন। গ্রেফতারের পর কামরুজ্জামানের কালো রঙের ব্যাগ তল্লাসী করে নিষিদ্ধ ঘোষিত জিহাদী বই ও ন্যায্য সন্ত্রাস নামে ৫টি ও আর রাফিদা ৫টি, রুহিয়্যাহ ১২তম সংখ্যা লেখা ৬টি বই পাওয়া গেছে। অপরদিকে বাংলাদেশী ৩ লাখ ৩৮ হাজার ৬৩১ টাকা, সৌদি আরবের ৪১০ রিয়াল, মালয়েশিয়ায় ১ রিংগিত পাওয়া গেছে।জেলা গোয়েন্দা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নিজেকে নব্য জেএমবির বায়তুল মাল বিভাগের দায়িত্বে আছে বলে স্বীকার করেছেন। সে দাওয়াতি কাজ ও অর্থ সংগ্রহের জন্য দেশের বিভিন্ন জেলায় ভ্রমণ করতো এবং নব্য জেএমবির কেন্দ্রীয় নেতাদের সাথেও তার যোগাযোগ আছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্ত অপরাধ, নিষিদ্ধ সংঠন সমর্থন, অপরাধ সংগঠনের ষড়যন্ত্র প্রচেষ্টা, সাহায্য ও সহায়তা এবং সন্ত্রাসী কর্মকান্ডে প্ররোচনায় জন্য তার বিরুদ্ধে শাহাজাহানপুর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। জেএমবি’র সদস্য কামরুজ্জামানকে অধিকতর তদন্তের জন্য তাকে আদালতে প্রেরণ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।