Views: 4
শ্রীপুরে হাইড্রোজেন পার অক্সাইড মেশিন বিস্ফোরণে ভয়াবহ আগুন। শ্রীপুরে ক্যামিকেল কারখানায় ভয়াবহ আগুন,নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সাভিসের ৬টি ইউনিটগাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের একটি ক্যামিকেল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে ৬টি ইউনিট কাজ শুরু করেছে। বিকেল সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়।এসময় আশপাশের বিল্ডিং এর কাচের জানালা গুলো ভেঙে তছনছ হয়ে যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে চারটার দিকে কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মেশিন জুড়ে।শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের কর্মকর্তা মিয়ারাজ জানান, আগুন লাগার সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুণের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকার আরো দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরুকরেছে। প্রাথমিক ভাবে হতাহতের সংখ্যা ও আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি। উক্ত ঘটনায় ১৪ জন আহত হয়েছে এরমধ্যে ৬ জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও ৮ জনকে মাওনা আলহেরা হসপিটালে ভর্তি করা হয়েছে।আগুনের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রকার বক্তব্য পাওয়া যায়নি,এবং ভিতরে মিডিয়াকর্মী যাওয়া নিষেধ করে দিয়েছেন কারখানা কর্তৃপক্ষ।
রমজান আলী রুবেল এর রিপোর্ট