Views: 3
তৌহিদুল ইসলাম
বৃহস্পতিবার ১৮ ফেব্রুয়ারি ২০২১ নরসিংদী পুলিশ লাইন্স মাঠে অগ্নিকাণ্ড ও যেকোন দুর্ঘটনা থেকে যানমাল, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা ও প্রাথমিক চিকিৎসা প্রদানে করণীয় সংক্রান্তে অগ্নি নির্বাপন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নরসিংদীর বাস্তবায়নে অগ্নি নির্বাপন প্রতিরোধ ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ নুরুল ইসলাম, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নরসিংদী। এ সময় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যসহ নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যগণ উপস্থিত ছিলেন।