Views: 4

মোঃ কামাল উদ্দিন :

মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বিএনপি সার না দিয়ে কৃষকদের হত্যা করেছিল। আর আওয়ামীলীগ সার-সহ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে কৃষকদের বাঁচিয়ে রেখেছে। তিনি বলেন, শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছি এর চেয়ে ভাগ্য কিছু হতে পারে না। আমরা অতীতে যা কল্পনাও করি নাই, তিনি তা বাস্তবে রূপ দিয়েছেন। সারা দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের জোয়ার ছাড়াও আকাশে নিজস্ব স্যাটেলাইট পাঠানো ও নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। একমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণেই জাতিসংঘ বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাছা থানা কৃষকলীগের উদ্যোগে ৮ শতাধিত প্রান্তিক কৃষক, বর্গা কৃষকদের মাঝে সার বিতরণ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব জন্মশত বার্ষিকী উলক্ষ্যে গাজীপুর মহানগরের বোর্ড বাজার ইউটিসি চত্বরে গত রোববার সন্ধায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন।

 
বিগত জোট সরকারের আমলে ১৮জন কৃষককে স্যারের জন্য প্রাণ দিতে হয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ  সরকার ক্ষমতায় আসার পরে কৃষকদের জন্য বিভিন্ন কাজ করে যাচ্ছেন এবং বিনামূল্যে বিভিন্ন জেলায় ইতিমধ্যেই সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। গাজীপুরে আমরা বিভিন্ন থানায় ইতিমধ্যেই সার ও কীটনাশক বিনামূল্যে বিতরণ করছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি কৃষকদেরকে আশ্বস্ত করে। কৃষকরা যাতে করে তাদের প্রয়োজনে সহজে ঋণ নিতে পারে সেজন্যে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দিয়েছে সরকার। প্রতিমন্ত্রী বলেন কৃষক বাচলে দেশ বাঁচবে। তাই কৃষকরা যাতে করে তাদের পণ্যের ন্যায্য মূল্য পায় সেদিকে সতর্ক রয়েছে সরকার।

অনুষ্ঠানে অন্য বক্তারাও বিগত জোট সরকারের আমলে স্যারের জন্য কৃষকদেরকে প্রাণ দিতে হয়েছিল এ বিষয়ে সমালোচনা করেন এবং বলেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কৃষকদের পাশে সবসময় ছিল,আছে এবং ভবিষ্যতেও থাকবে। সার বিতরন ও আলোচনার সভার সভাপতিত্ব করেন, জনাব মোঃ শাহজালাল তরুন, সভাপতি গাছা থানা কৃষকলীগ। অনুষ্ঠান টি সঞ্চালনা ন,ছিলেন মোঃ মনিরুজ্জামান লিটন সাধারন সম্পাদক গাছা থানা কৃষক লীগ। 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি  কৃষিবীদ সমীর চন্দ্র, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির কৃষক লীগের সাধারন সম্পাদক এ্যাড, উম্মে কুলসুম স্মৃতি এমপি, আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলী আকবার চৌধুরী। বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ঢাকা বিভাগীয় সমন্বয়কারী মোঃ আবুল হোসেন। আরো বক্তব্য রাখেন,আলহাজ্ব অধ্যক্ষ মহিউদ্দিন আহমেদ মহি,সাংগঠনিক সম্পাদক গাজীপু মহানগর আওয়ামীলীগ। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ ।

বাংলাদেশ কৃষকলীগের গাজীপুর মহানগরের সভাপতি মোঃ হেলাল উদ্দিন হেলাল। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদস্য মোঃ আকরাম সরকার। আরো বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ড থেকে বারবার নির্বাচিত কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,সদস্য, বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি,বাংলাদেশ আওয়ামীলীগ। মোঃ লিটন মোল্লা যুগ্ন সাধারন সম্পাদক মহানগর কৃষকলীগ। বক্তব্য রাখেন তৌহিদুল ইসলাম  দীপ, সাবেক সাধারন সম্পাদক ছাত্রলীগ গাজীপুর মহানগর, মোঃ মজিবর রহমান যুগ্ন আহবায়ক গাজীপুর মহানগর শ্রমিকলীগ, মহানগরের কৃষক লীগের দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম জহির। গাছা থানার কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম, মোঃ জুম্মন খান, মোঃ বকুল হোসেন, মোঃ রোবেল হোসেন – যুগ্ন সাধারন সম্পাদক গাছা থানা কৃষকলীগ। আব্দুল্লা আল রাকিব বেপারী ও আইয়ুব আলী সাংগঠনিক সম্পাদক গাছা থানা কৃষকলীগ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিটিভির গাজীপুর প্রতিনিধি আব্দুর রহমান, গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল হামিদ খান, সিনিয়র সহ সভাপতি ও এশিয়ান টিভির প্রতিনিধি মোঃ আরিফ মৃধা। অর্থ বিষয়ক সম্পাদক ও বাংলা নিউজ টিভির নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল মিয়া, প্রচার ও প্রকাশনায় সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য ও দৈনিক ভোরের দর্পণ পত্রিকার প্রতিনিধি  মোঃ নজরুল ইসলাম, এমারত হোসেন বকুল সরকার, আমার সংবাদের প্রতিনিধি শফিকুল ইসলাম, যুগান্তরের গাছা প্রতিনিধি নাসির আহমেদ, নয়া দিগন্তের প্রতিনিধি আজীজ মিয়া, রাজু আহমেদ একুশের সংবাদ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি গণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।