Views: 4
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় শহরের এটিএম মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন জানান, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নীরবতা ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা যুবলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।