Views: 4

নওগাঁ প্রতিনিধি:

স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী কে ঘিরে সাম্প্রদায়িক অপশক্তির নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা কমিটি। শনিবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে এই কর্মসূচি পালিত হয়েছে।

বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা কমিটির সহ সভাপতি এমদাদুল হকের সভপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারন সম্পাদ্ক শফিকুর রহমান মামুনের স ালনায় প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সুভাশিষ ঘোষ, বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ ধানা কমিটির আহবায়ক আইনুল হক, পৌরসভা কমিটির আহবায়ক জুরুল ইসলাম ,যুগ্ম আহবায়কমিজানুর রহমান সুমন,থানা কমিটির সদস্য রায়হান খান প্রমুখ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধু পরিষদ নওগাঁ জেলা কমিটির যুগ্ম সাধারন সম্পাদ্ক শফিকুর রহমান মামুন বলেন, সাম্প্রদায়িক শক্তির দেশে নৈরাজ্য সৃষ্টিকারি হরতালসহ নৈরাজ্যকর যে কোন কর্মকান্ড রুখে দেয়া হবে। কোন ভাবেই এ দেশে সাম্প্রদায়িক শক্তির স্থান হবেনা।প্রয়োজনে রাজপথে থেকে সাম্প্রদায়িক অপ-শক্তির মোকাবেলা করবে বঙ্গবন্ধু পরিষদ।