Views: 3
নাজমুল ইসলাম ঃ
২৮ এপ্রিল বুধবার সকাল ১১ টায় গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ৫ নং কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সারফুল ইসলাম নিজ উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করেন, এসময় তিনি কাওরাইদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করার মাধ্যমে এই কার্যক্রম শুরু করেন,তিনি ১ নং ওয়ার্ডের কর্মহীন হয়ে পরা অসহায় ৪০০ পরিবারের মধ্যে বিতরণ করেছেন।এসময় আরও উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চেয়ারম্যান পদপ্রার্থী সারফুল ইসলাম বলেন দেশব্যাপী চলমান করোনা ভাইরাসের কারণে কাওরাইদ ইউনিয়নের কর্মহীন অসহায় মানুষের পাশে থেকে ঈদ সামগ্রী বিতরণ করতেছি, আজ ১ নং ওয়ার্ডে বিতরন করার মাধ্যমে শুরু করেছি,,আমি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরণ করবো ইনশাআল্লাহ, আমি কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমথর্ন প্রত্যাশী।