Views: 4
মোঃ ইব্রাহিম হোসেনঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সংসদীয় নির্বাচনী এলাকা গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ায় কৃষক লীগের ধানকাটা উৎসবের উদ্ধোধন করেন,বাংলাদেশ কৃষক লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের জননন্দিত নেতা নুরে আলম সিদ্দিকী হক।
আজ ১ মে ২০২১ রোজ শনিবার সকালে উপজেলা কৃষক লীগের ৬০ সদস্যের একটি দল শুয়াগ্রাম বিলে দীপংকর বালা নামের এক গরিব কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেয়।
এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী, জেলা কৃষক লীগের সভাপতি লুৎফর রহমান গঞ্জর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজি মো. কামাল হোসেন শেখ, উপজেলা কৃষক লীগ সভাপতি মাহফুজ হাসনাত কামরুল, সাধারণ সম্পাদক রতন কুমার মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হক বলেন, করোনাকালীন সময়ে কোনো কৃষক যাতে অর্থ সঙ্কটে পড়ে ধান কাটায় কষ্ট না পায় সেজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়াও কৃষকের ধান কাটায় খোলা হয়েছে একটি হেল্প লাইন। হেল্প লাইনে ফোন করলেই কৃষককে ধান কাটা থেকে শুরু করে গোলায় তুলে দেয়া পর্যন্ত সহযোগিতা করা হবে।
এদিকে, চলমান করোনা পরিস্থিতিতে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেওয়ায় খুশি দরিদ্র কৃষকসহ এলাকাবাসী।
কৃষক দীপংকর বালা বলেন, ‘জমিতে ধান পেকে গেছে। কয়েকদিন ধরে ধান কাটার জন্য শ্রমিক খুঁজছিলাম। এ অবস্থায় উপজেলা কৃষক লীগ সভাপতি মাহফুজ হাসনাত কামরুল তাঁর দলীয় নেতাকর্মীদের নিয়ে আমার ক্ষেতের ধান কেটে দিয়েছেন। এই ধান কেটে দেওয়ায় আমার খুব উপকার হয়েছে। আমি উপজেলা কৃষক লীগকে ধন্যবাদ জানাই’।
উপজেলা কৃষক লীগ সভাপতি মাহফুজ হাসনাত কামরুল বলেন, ‘বর্তমানে আমাদের এ উপজেলায় ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। তাই আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশক্রমে দরিদ্র কৃষকদের ধান কেটে দিচ্ছি। এ বোরো মৌসুমের শেষ পর্যন্ত আমরা এভাবে দরিদ্র কৃষকদের ধান কেটে দেব’।