Views: 4
গাজী রবিউল আলম,কুমিল্লা :
কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার কাচা বাজারে শনিবার (১মে) বিকাল সোয়া ৫টায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অপরিপক্ক আম কার্বাইড দিয়ে পাকিয়ে বিক্রয় করায় প্রায় ১ মেট্রিক টন আম জব্দ করা হয় এবং এগুলো জনসম্মুক্ষে ধ্বংস করা হয়।
এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন ও বুড়িচং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার।