Views: 4
নওগাঁ প্রতিনিধি:
আসন্ন ঈদুল ফিতরকে টার্গেট করে সাধারণ জনগণের কাছ থেকে কৌশলে টাকা হাতিয়ে নেয়া সংঘবদ্ধ চোরচক্রের পাঁচ জন সদস্য গ্রেফতার ও চুরি যাওয়া টাকা উদ্ধার করেছে নওগাঁ জেলা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ সদর মডেল থনায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার।
আকটকৃতরা হলেন, বগুড়া জেলার উত্তর চেলোপাড়া গ্রামের মৃত আলমের ছেলে মোঃ সেলিম (২৪), মোঃ মুকুল হোসেনের ছেলে মোঃ আরিফ (২৫), মৃত লুৎফর রহমানের স্ত্রী মোছাঃ ঋতু (৪৫), সাইদুল ইসলামের স্ত্রী মোছাঃ সেলিনা (৩৮), লালন ব্যাপারীর স্ত্রী মোছাঃ আয়শা (৩২)কে ছিনতাইয়ের ৫০ হাজার টাকা সহ আটক করা হয়।
সংবাদ সম্মেলনে রকিবুল আকতার বলেন, নওগাঁ সদরের কল্যানী ফিড মিলের ম্যানেজার শ্রী পুলক কুমার কুন্ডু গতকাল (বুধবার) বেলা সাড়ে ১২টার দিকে এক্সিম ব্যাংকের নওগাঁ শাখা থেকে ৫০ হাজার টাকার চারটি বান্ডিল সর্বমোট ২ লক্ষ টাকা উত্তোলন করে প্যান্টের দুই পকেটে রাখেন এবং পূবালী ব্যাংকে উক্ত টাকা জমা রাখার উদ্দেশ্যে রওনা হন।
তিনি বাটার মোড়ে ডক্টরস্ ফুডস্ নামক দোকানের সামনে পৌঁছালে উল্লেখিত আসামীসহ আরো অজ্ঞাতনামা ২/৩ জন তার চারপাশে ভিড় তৈরি করে তাকে ভিড়ের মধ্যে ধাক্কা দিয়ে তার প্যান্টের ডান পকেট হতে কৌশলে একটি প াশ হাজার টাকার একটি বান্ডিল চুরি করে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী পুলক কুমার বাদী নওগাঁ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার মাত্র এ ঘন্টার মধ্যেই নওগাঁর জেলার সুযোগ্য পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম স্যারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবু সাঈদ, নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল, ওসি (তদন্ত) ফয়সাল বিন আহসান, সঙ্গীয় ফোর্স নিয়ে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীদেরকে গ্রেফতার করতে সক্ষম হন । এবং সে সাথে চুরি যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার আরো জানান, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সংঘবদ্ধ চোরচক্র নওগাঁ জেলা সহ আশে-পাশের বিভিন্ন এলাকায় কৌশলে চুরি করে আসছিল। পুলিশের নিকট এমন তথ্য ছিল।
সংঘবদ্ধ চোরচক্রটি গ্রেফতার এড়াতে তারা বেশ কয়েকটি গ্রুপে ভাগ হয়ে শহরের বিভিন্ন মার্কেটের ভীড়ের মধ্যে চুরি করে এবং তারা একটি এলাকায় কয়েক দিনের জন্য অবস্থান করে বলে জানা যায়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরন করা হবে।
তিনি আরো বলেন, এ ধরনের সংঘবদ্ধ চোর চক্রের ব্যাপারে সচেতন থাকতে এবং করোনা কালীন সময়ে বিনা প্রয়োজনে বাজারে ভিড় না করতে নওগাঁ জেলাবাসীকে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।