Views: 5

এইচ এম আলাউদ্দিন ষ্টাফ রিপোর্টারঃ

বর্তমান করোনায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের আয়ের উৎস কমে যাওয়ায় এবং সামনে পবিত্র ঈদুল ফিতর তাই দুস্থ্য অসহায় পরিবারের মাঝে ৫০০ টাকা করে সহযোগীতা করবেন বলে সরকার ঘোষনা দেন, তাই বাস্তবায়নের লক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে হাবিবুল্লাহ নগর ইউনিয়নে দুস্থ্য অসহায় ৫০০টি পরিবারের মাঝে ৫০০ টাকা করে বিতরন করা হয়েছে।

বিতরনের সময় উপস্থিত ছিলেন, হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু, ট্যাগ কর্মকর্তা মাযহারুল ইসলাম, ইউপি সচিব নাঈমূল ইসলাম উজ্জল, ইউপি সদস্য, আব্দুর রাজ্জাক, মোঃ মমিন, জাহিদ হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নি এসময় ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বাচ্চু বলেন,
এখন সাড়া দেশের ন্যায় আমার ইউনিয়নে আমি উপস্থিত থেকে শতভাগ সুষ্ঠুভাবে দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ ৫০০ টাকা বিতরন করা হয়েছে।

সামনে আরও প্রায় ছয় হাজার পরিবারের মাঝে ৪৫০ টাকা করে বিতরন করা হবে।