Views: 5

 

“নিজস্ব প্রতিবেদক”

আশুলিয়ার ইয়ারপুরে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮ই মে শনিবার বিকেলে নরসিংহপুর দেওয়ান মার্কেটে ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান এর নিজস্ব কার্যালয়ে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী হিসেবে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি ও বিস্কিটের প্যাকেট ইত্যাদি ।
এসময় অধ্যক্ষ আব্দুল কাদির দেওয়ান জানান, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনার শুরু থেকেই সারাদেশে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ৪শত অসহায় মানুষের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেবার জন্য তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি।এই কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে তিনি আরও বলেন, মাত্র ৪০০ পরিবারকে সামান্য কিছু দিতে পেরেছি। কিন্তু আমার এলাকায় এরকম আরও অনেক অসহায় ও কর্মহীন পরিবার রয়েছে। ইনশাআল্লাহ আমরা ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও আমি ব্যক্তিগত ভাবে এসব মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী পৌঁছে দেবো।এসময় তিনি সাভারের ধন্যাঢ্য মানুষদের করোনার এই ক্রান্তিলগ্নে অসহায় ও কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়ানোর আহবান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন সরকার প্রমুখ সহ ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন এর সকল নেতাকর্মীবৃন্দ।