Views: 4
লোকমান আলী, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ আওয়ামী লীগ মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শনিবার বকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে করোনা ভাইরাস উপলক্ষে কঠোর বিধিনিষেধ মেনে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
ইফতার মাহফিলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ মহাদেবপুর উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা সদর ইউনিয়ন আওয়ামী যুবলীগের অন্যতম নেতা তরুণ সমাজ সেবক পাখি প্রেমিমক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক তারুণ্যের অহংকার সাঈদ হাসান তরফদার শাকিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বকাপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শামসুল আরেফিন বাবু, মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবু, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এসএম হান্নান, সাধারণ সম্পাদক আখেড় আলী, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক মাসুম হোসেন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক বাদশা হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অজিত কুমার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজহার হোসেন, সাধারণ সম্পাদক অমিয় কুমার, মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার কৃষকলীগের সাধারণ সম্পাদক মাহফুজ হোসেন, নওগাঁ জেলা শাখার সহ-সভাপতি কুদরত-ই-খোদা সোহাগ, মহাদেবপুর উপজেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুব মোরশেদ,সাবেক প্রচার সম্পাদক জাহিদ হাসান, আসাদুজ্জামান রতন, সাবেক ছাত্রনেতা সাহেব আলী প্রমুখ।
ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশ্বব্যাপী মরণব্যাধি করোনাভাইরাস থেকে আল্লাহ পাক সকলকে হেফাজত করেন সেই লক্ষ্যে বিশেষ দোয়াা করা হয়।