Views: 5

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়ায় ঈদুল ফিতর উপলক্ষে প্রধান মন্ত্রীর উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। (১০মে)সোমবার সকাল ১১টায় গড়েয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রানের অর্থ অসহায়,দুস্থ ও হতদরিদ্রদের মাঝে বিতরন করা হয়েছে। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেনগড়েয়া ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল মাষ্টার , সাধারণ সম্পাদক রইছ উদ্দিন মাষ্টার , ট্যাগ অফিসার হরি প্রসাদ রায়, ইউপি সদস্য জয়নাল আবেদিন,আকবর আলী,আব্দুল মজিদ,বেলাল হোসেন রেনু, সংরক্ষিত মহিলা সদস্যগণ সহ ইউপি সচিব ও আ’লীগের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়নের ১ হাজার ৯৩০ জন অসহায় ও দুস্থদের মাঝে জনপ্রতি ৪৫০ টাকা করে মোট ৮ লাখ ৬৪ হাজার ৫শ টাকার নগদ অর্থ সহায়তা তুলে দেন। উল্লেখ্য, সদর উপজেলার ২১টি ইউনিয়নে মোট ৩২ হাজার ৪৯৫ টি পরিবারকে ভিজিএফ’র নগদ অর্থ প্রদান করা হবে।