Views: 4
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥
জামালপুরের ইসলামপুরে পৃথক ৪টি ইউনিয়নে বজ্রপাতে ৬ কৃষকের মৃত্যু হয়েছে। বৃধবার বিকেলে ঝড়-বৃষ্টির হওয়ার এক পর্যায়ে উপজেলার পাথর্শী, গাইবান্ধা, সাপধরী, পলবান্ধা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
,বিকেলে ঝড়-বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হয়। এতে বৃষ্টির মধ্যে বিভিন্ন মাঠে কাজ করার সময় বজ্রপাতে পাথর্শী ইউনিয়নের জারুলতলা এলাকায় এনামুল(৩৫), কালাম শেখ(৪৫), শাহ জামাল(৩৮); সাপধরী ইউনিয়নের প্রজাপতির চর এলাকার বিল্লাল হোসেন, গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামের মফিজল হক(৫০). পলবান্ধা ইউনিয়নের দক্ষিণ বাটিকামারী গ্রামের জাবেদ আলী(৬৮) সহ ৬ কৃষক ঘটনাস্থলেই বজ্রপাতে মারা যান। এসময় ১ নারীসহ আহত হয় আরও ৫ জন হয়। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তাহের জানান-তিনজনকে হাসপাতালে আনয়ন করায় তাদের মৃত ঘোষনা করা হয়েছে। বাকীরা ঘটনাস্থলেই মৃত বরণ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।