Views: 4

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর( সিরাজগঞ্জ)

কাজিপুরে মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

২৭ মে ( বৃহস্পতিবার) রাত সাড়ে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরগিরিশ ইউনিয়নে ভেটুয়া জগন্নাথ পুর গ্রামের দানেশ মন্ডলের ছেলে সোহরাব মন্ডল (৫৫) কে ১০০ গ্রাম গাঁজা সহ আটক করে নাটুয়ারপাড়া পুলিশ।

এসময় আটককৃত সোহরাব মন্ডলের কাছ থেকে গাঁজা ব্যবসার কাজে ব্যবহৃত তামাক পাতা ও ওজন পরিমাপক দাঁড়িপাল্লা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ গৌতম চন্দ্র মালি বলেন- আটককৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ মাদকদ্রব্য আইনের ৩৬(১) সারণির ১৯(ক) ধারা অনুযায়ী অপরাধ করায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।