Views: 4

আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের কাজিপুরে আমজাদ হোসেন (৫১) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার শ্যামপুর গ্রামের মৃত আমির হোসেনের পুত্র।

শনিবার (৫ জুন) দিবাগত রাতে ঘটনা ঘটে। রোববার ভোরে তার ঘরে তীরের সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আমজাত হোসেন আগে থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কানে কম শুনতেন। বছর দেড়েক আগে তার স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রী মারা যাবার পর থেকে মানসিক অবসাদটা আরো বেড়ে যায় তার। প্রায়ই স্ত্রীর কবরের পাশে গিয়ে কান্না করতেন।

নিহতের ছেলে দবির উদ্দিন জানান, “আমার বাবার মানসিক অবসাদটা বেড়ে গিয়েছিল। তিনি খাওয়া-দাওয়া ঠিত মত করতো না। লোকজনের সাথে তেমন কথা বলতেন না। আমার মা’র কবরের পাশে গিয়ে শুধু কান্নাকাটি করতেন।”

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার জানান, “খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে লাশ থানায় নিয়ে আসা হয়েছে।পরে, ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।”