Views: 4
শ্রীপুরে প্রতিবন্ধী কবিকে সেলাইমেশিন উপহার দিলেন শিক্ষার্থী মাহীনূর মাহি ও তার সহযোগী বন্ধুরা।
নিজস্ব প্রতিবেদক নাজমুল ইসলাম ঃ
গাজীপুরের শ্রীপুরে একজন প্রতিবন্ধী কবিকে সেলাইমেশিন উপহার দিলেন শিক্ষার্থী মাহীনূর মাহি ও তার সহযোগী বন্ধুরা। উল্লেখ্য শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের শেখ মোঃ মোস্তফার মেয়ে ভাওয়াল কলেজের মাস্টার্স পরোয়া শিক্ষার্থী মাহীনূর মাহি আজ বিকেলে একটি সেলাইমেশিন উপহার হিসেবে নিয়ে যান একজন প্রতিবন্ধী কবি ও শিক্ষকের পাশে।
এসময় শিক্ষার্থী মাহীনূরের সাথে কথা বললে সে জানায়
মোঃ শিবলু আলম নামে এই ব্যাক্তিটি দীর্ঘ দের বছর যাবৎ চাকরি হারিয়ে মানবেতর জীবনযাপন করে আসছেন।
তিনি বলেন” মানবতাই পরম ধর্ম”
এছাড়াও আমি দীর্ঘদিন যাবৎ আমার এলাকা সহ আশে পাশের এলাকায় অসহায় ও সহায় সম্বলহীন মানুষের পাশে আছি গৃহহীনের গৃহ নির্মান, পঙ্গুদের হুইল চেয়ার, খাদ্য,বস্ত্র বিতরণ সহ করোনা মহামারি সময় থেকে এখন পর্যন্ত মানবিক এই কাজে আছি এবং আমি আমার বাকি জীবনটাও মানুষে সেবায় নিয়োজিত রাখতে চাই
শিবলু আলম ফেইসবুক মেসেন্জারের মাধ্যমে তার করুন অবস্থার কথা আমাকে অবগত করেন,আমি যতটুকু পেরেছি নিজে এবং দু একজন বন্ধুদের নিয়ে ওনাকে আর্থিক কিছু সহযোগিতা করে আসছিলাম প্রাথমিক অবস্থায় কিন্তু আমাদের এই ক্ষুদ্র সহযোগিতায় ওনার জীবন জিবিকায় তেমন উপক্রিত হয়নি। তাছাড়া ওনি সব রকম ভারি কাজ করতে পারেনা তাই গত ১৫ দিন আগে ওনি আমার কাছে একটি সেলাই মেশিন দাবি করেন যেনো ওনি ক্ষুদ্র পরিসরে ওনার পরিবারের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন।
বিষয়টি আমি আমার ব্যাক্তিগত ফেইসবুক আইডি Mahinur Mahi এর টাইমলাইনে পোস্ট করি এবং এতে করে আমার কিছু মানবিক বন্ধু, ও দু একজন কবি লেখকগন ব্যাপক সারা দেন।
কিন্তু দুঃখজন বিষয় হলো আজকে হঠাৎ করেই ঢাকার সাতটি জেলায় করা লগডাউনের কারণে আমার সব বন্ধুরা উক্ত কাজে উপস্থিত হতে পারেনি। আমি আমার এই মানবিক বন্ধুদের নিকট সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং এভাবেই তারা আমার পাশে ছিলো আছে এবং থাকবে এই প্রত্যাশা করি। আজকে আমার এই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীগনের সহায়তায় আমি এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরেছি। এবং আমাদের আশেপাশে বৃত্তবানদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যতটুকু পারেন এই ভাইটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।
তিনি এসময়ে আরও বলেন
যারা আমার সাথে সহযোগিতা করেছে তার পরে মধ্যে-আমার সহপাঠী – গাজীপুর থেকে পারভেজ তালুকদার,সোলাইমান হুসেন,তানিয়া আক্তার, মাসুদ,হাসানুর রহমান মিথুন,এইচ, এম হারুন
প্রবাস থেকে প্রিয় কবি মনিরুজ্জামান মনির,চট্রগ্রাম থেকে প্রিয় কবি রিনা রহমান, গফরগাও থেকে ইঞ্জিনিয়ার আতিকুল ইসলাম, ভালুকা থেকে ছোট ভাই মোঃ বেলাল, কালিয়াকৈর থেকে গোলাম মোস্তফা ও শ্রীপুর থানার এস,আই অঙ্কুর ভট্টাচার্য।
শিবলু আলমের পরিবারে উপার্জনক্ষম আর কেউ না থাকাই ওনি দু মুঠো খাবারের সাহায্য না চেয়ে আমার মাধ্যমে বন্ধুদের কাছে একটা সেলাই মেশিন চেয়েছেন, যাতে ওনার পরিবারটা অন্তত কিছুটা হলেও উপকৃত হয়।
শিবলু আলমের সঙ্গে কথা বললে তিনি হাসি মুখে বলেন আমাকে তারা আজ একটি সেলাইমেশিন উপহার দেয় এতে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ, তাদের জন্য দোয়া ও শুভকামনা থাকবে সবসময়, তিনি এসময়ে বৃত্তবানদের নিকট সাহযোগীতা চেয়েছেন।
ওনাকে সাহায্য পাঠানোর ঠিকানা ও ফোন নং নিম্নে তুলে ধরা হলোঃ
ওনার জন্মস্থান বগুরা জেলার
গাবতলি থানা,কৃষ্ণচন্দ্রপুর, গ্রাম লাংলু হাট।
পিতা-আব্দুর রহমান দুলু মাতাঃসাজেদা বেগম।
ফোনঃ০১৩০৫২২৫৬৬৫( ওনার ব্যাক্তিগত)
বর্তমান ঠিকানা- শ্রীপুর থানার মাওনা মসজিদমোড় এলাকা।