Views: 4
আবু তৈয়ব সুজয়ঃ কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও গান্ধাইল ইউনিয়ন আ,লীগের সাবেক সভাপতি তোজাম্মেল হক তালুকদার (৭৩) শনিবার ৩ জুলাই মৃত্যু বরণ করেছেন। (ইন্না….রাজেউন)।
তাঁর মৃত্যুতে সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় শোক জানিয়েছেন। শোক বার্তায় তিনি আওয়ামী লীগের প্রতি মরহুমের ত্যাগ ও তাঁর মৃত্যু অপুরনীয় ক্ষতি উল্লেখ করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও শোক জানিয়েছেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী, কৃষক লীগ সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
তিনি গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্ৰামের বাসিন্দা ছিলেন। মরহুমের নিকট আত্মীয় জানায়, শনিবার সকালে গান্ধাইল বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়াকালীন মৃত্যু বরণ করেন। তিনি হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে ৫ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।