Views: 4
কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)
সিরাজগঞ্জের কাজিপুরে চিকিৎসা বিহিন অবস্থায় মারা গেছেন ১ জন। উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ভোলা শেখের পুত্র লাল মিয়া সেখ সোমবার বিকেলে শারিরীক ভাবে অসুস্থ হয়ে পরলে তাত্ক্ষণিক ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ডাক্তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া নিতে বলেন, কিন্তু চিকিৎসার টাকা না থাকায় তাকে বাড়িতে ফেরত এনে গ্রামের গফুর শেখের ছেলে কবিরাজ ফজর আলীকে চিকিৎসার জন্য বাড়িতে ডেকে আনেন, হাল্কা ঝারা ফু দিয়েই ৭ শত টাকা নেন তিনি।
এতে কোনো কাজ হয়নি পরেরদিন অবস্থার অবনতি হয়ে তিনি মারা যান।
এ ব্যাপারে স্থানীয় কিছু লোকজন আতঙ্কিত হয়ে কবিরাজের নামে অভিযোগ করেন।
এ বিষয়ে কবিরাজ ফজর আলীর সাথে যোগাযোগ করতে গেলে উনি জানান মৃত লাল মিয়া স্টোক করেছিলেন উন্নত চিকিৎসার টাকা নাই বলে আমাকে ডেকে আনেন আমি রোগীকে দেখে কবিরাজী ওষুধ কেনার জন্য লাল মিয়ার পরিবারের কাছ থেকে ৭ শত না ৫ শত টাকা নিয়েছি, আমি দেখে আসার পরই অবস্থার অবনতি হয়ে সে মারা যায়, যেহেতু লাল মিয়া কে চিকিৎসা করার আগেই মারা গেছে তাই তার পরিবারের নিকট আমি টাকা ফেরত দেবো বলে জানাই।