Views: 5

মোঃ সোহেল মিয়া, গাজীপুর থেকেঃ 
রবিবার বিকেলে গাজীপুর মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজার গাছা প্রেসক্লাব প্রাঙ্গণে, শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে, এই করোনা মহামারী লগ্নে গরিব দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
এ ত্রান বিতরণ কর্মসূচীতে শেখ বোরহান উদ্দিন ফাউন্ডেশন এর গাজীপুর মহানগরের আহবায়ক ও গাছা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবদুল হামিদ খান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক সোহেল মিয়া, রফিকুল ইসলাম, নজরুল ইসলাম। এতে দরিদ্র ও হতদরিদ্র প্রায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে।
উল্লেক্ষ্য এ সংগঠনটি এই করোনা মহামারীতে গাজীপুর শ্রীপুর, বরমী, কাওরাইদ ও ময়মনসিংহের গফরগাঁও, পাগলা এসব এলাকায় ত্রাণ ও নগদ অর্থ এবং বিভিন্ন সামগ্রী বিতরণের মাধ্যমে ব্যপক ভূমিকা পালন করে আসছে।