Views: 4

কাজিপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)

কাজিপুরের গান্ধাইল ইউনিয়ন এর বেতগাড়ী মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ এর উদ্যোগে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও সর্বস্তরের জনসাধারণের মাঝে খাবার বিতরণ করেন।

মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কাজিপুর উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি’র সভাপতিত্বে ও মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ বেতগাড়ীর সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হালিম রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য, গাজী আব্দুস সালাম।

বক্তব্য শেষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান।

এছাড়াও উপস্থিত ছিলেন গান্ধাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, মোহাম্মদ নাসিম স্মৃতি সংসদ কাজিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাশেকুল ইসলাম অনু, হাসিবুল হাসান রতন সহকারী শিক্ষক কাচিহারা সরঃ প্রাঃ বিদ্যালয়,মোঃ রাসেল রানা, বিকাশসহ প্রমুখ।

অনুষ্ঠান শেষে জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।