Views: 5

মোঃ জাহাঙ্গীর আলম,বিশেষ প্রতিনিধিঃ

রবিবার  (১৫)ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের মৌচাকে  বয়লার পরিদর্শক গাজীপুর জেলা  প্রকৌশলী প্রনব কোমার সরকার এর উদ্যোগে অসহায় বয়লার অপারেটর মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,,গাজীপুর জেলা বয়লার প্রকৌশলী প্রনব কোমার সরকার, বাংলাদেশ বয়লার ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি ইমন হাছান,কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবু জাহিদ শেখ,মোঃকাশেম সহ বয়লার ওয়েলফেয়ার এর গাজীপুর জেলার সকল সদস্য বিন্দু।

এসময় তারা বয়লার ওয়েলফেয়ার সোসাইটি এর অসহায় ও দুস্থ অপারেটদের সকলকেই  চাউল,  ডাউল,আলু,সহ প্রয়োজনীয় খাদ্য ও নগদ অর্থ প্রদান করেন। এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রনব কোমার সরকার জাতির  জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন ,আমাদের এই মহান নেতার জম্ম না হলে আমরা স্বাধীন দেশ পেতাম না জাতির জনক বঙ্গবন্ধু যে ভাবে মানুষের পাশে দাড়িয়েছে তারই দ্বারাবাহিকতায় আমারাও আপনাদের পাশে আছি আগামীততেও থাকবো । তিনি আরও বলেন বাংলাদেশের সকল বয়লার কম্পানীদের সরকারী নিবন্ধনের আওতায় আসতে হবে ।এসময় বাংলাদেশ বয়লার অপারেটর ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি ইমন হাছান  বাংলাদেশের সকল বয়লার অপারেটর এর পাশাপাশি একজন করে হেলাপার নিয়োগ দেয়ার দ্বাবি জানায়, তিনি আরও বলেন আজকের হেলপার আগামীদিনের অপারেটর ।উল্লেখ বয়লার অপারেটর ওয়েলফেয়ার এর সহ-সাধারন সম্পাদক মোঃ মাসুদ রানা কিডনি ও এপেন্ডিসাইটিস এর কারণে অসুস্থ থাকায় অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় বয়লার অপারেটর ওয়েলফেয়ার সোসাইটি এর সভাপতি ও সকল সদস্য বিন্দু গাজীপুর জেলা বয়লার প্রকৌশলী প্রনব কোমার সরকার এর কাছে মাসুদ রানার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেন।পরিশেষে গাজীপুর জেলা প্রকৌশলী প্রনব কোমার সরকার ও বাংলাদেশ বয়লার অপারেটর ওয়েলফেয়ার সংগঠনের সকলেই উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।